শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ীতে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. মানিক ওরফে ঢাকাইয়া (৪৫) উপজেলার নদনা ইউনিয়নের উত্তর শাকতলা গ্রামের মৃত এনায়েত উল্যাহ খোকনের ছেলে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, শনিবার রাত ১০টার দিকে উপজেলার নদনা ইউনিয়নের শাকতলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট ভোর রাতের দিকে ভিকটিম (১৬) তার শয়ন কক্ষে ঘুমিয়ে ছিল। অভিযুক্ত মানিক ওরফে ঢাকাইয়া চুপিসারে ভিকটিমের শয়ন কক্ষে প্রবেশ করে। এরপর ভিকটিমের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় ভিকটিম শৌর চিৎকার করলে ভিকটিমের মা শয়ন কক্ষে এসে ভিকটিমকে আসামির কবল থেকে উদ্ধার করে। তখন আসামি এ বিষয়ে কাউকে কোন কিছু বললে ভিকটিম ও তার মাকে প্রাণে হত্যার হুমকি দেয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় শনিবার বিকেলের দিকে ভিকটিমের মা বাদী হয়ে তার স্বামীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। থানায় যাহার মামলা নং-৭। মামলা দায়েরের পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। রবিবার সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page