বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

তাতীবাজারে পূজামণ্ডপে পেট্রোলবোমা নিক্ষেপ-ছুরিকাঘাতে আহত ৪

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার পূজামণ্ডপে পেট্রোল বোমা নিক্ষেপ- ছুরিকাঘাতের ঘটনায় ৪ জন আহত হয়েছে।এ সময় ছিনতাইকারীরা ঘটনাস্থলে পেট্রোলবোমাসদৃশ একটি বোতল ছোড়ে। যা অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সন্ধ্যার দিকে তাঁতীবাজার পূজা মণ্ডপে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পেট্রলবোমা সদৃশ বোতলটি বিস্ফোরণ না ঘটলেও পূজামণ্ডপে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে বেশ কজন আহত হয়েছেন।

এ ঘটনায় সন্দেহভাজন ছিনতাইকারী হিসেবে আকাশ (২৩), হৃদয় (২৩) ও জীবন (১৯) নামে তিনজনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

ডিএমপির কোতয়ালী থানায় ওসি মু. এনামুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান,তাঁতীবাজার পূজা মণ্ডপের পেছনে তিনজন ছিনতাইকারী এক নারীর স্বর্ণের চেইন ছিনতাই করার সময় ধরে ফেলার চেষ্টায় ৪ জনকে ছুরিকাঘাত করে।

ছিনতাইয়ের সময় ছিনতাইকারীরা একটি পেট্রোলবোমাসদৃশ বোতলও নিক্ষেপ করে। তবে সেটি বিস্ফোরিত হয়নি। এ ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় আনা হয়েছে।

লালবাগ বিভাগের ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন জানান, তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের ফুটেজ নিয়ে পর্যালোচনা চলছে৷

বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, আটক তিন ছিনতাইকারীদের হাতে কাচি, ছুরি পাওয়া গেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।
পরবর্তী আইনানুগ ব্যাবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page