বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

কিশোরগঞ্জে কাঁচামরিচের কেজি ৫০০ টাকা,বিপাকে সাধারণ মানুষ

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের খুচরা বাজারে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। তারা অভিযোগ করে বলছেন, সিন্ডিকেটের কারণে এভাবে দাম বাড়ছে। তবে ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টিতে মরিচের ক্ষেত ক্ষতি হয়েছে এবং আমদানি বন্ধ থাকায় দাম বেড়েছে।

রোববার সকালে সদর উপজেলার বড় বাজারের বিভিন্ন সবজির দোকান ঘুরে দেখা যায় ৫০০ টাকা কেজি বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এছাড়াও আলু ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, মুলা ৮০ টাকা, করলা ১০০ টাকা এবং মিষ্টি কুমড়া ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

ক্রেতা শফিক মিয়া জানান, দিনদিনই বাড়ছে সবজির দাম। আমরা সাধারণ মানুষ কি করবো, কীভাবে চলবো? এইগুলো কেউ দেখে না। ৫০০ টাকা নিয়ে বাজারে আসলে কিছুই কিনতে পারি না। অন্য একজন ক্রেতা সুলাইমান জানান, ডিমের দাম ৮০ টাকা হালি আর কাঁচামরিচ ৫০০ টাকা কেজি। সারাদিন কাজ করেও ৫০০ টাকা রুজি হয় না আর বাজারে আসলে মাথা ঘুরে।

সবজি ব্যবসায়ী বিপ্লবী দেবনাথ বলেন, আমরা সব সবজি বেশি দামে কিনতে হয় আবার আড়ত থেকে নৌকা দিয়ে আনতেও অনেক খরচ হয়। যেমন কাঁচামরিচ ৪৬০ টাকা নিয়ামতপুর আড়ত থেকে কিনেছি আনতে গিয়ে আরও খরচ, যার জন্য ৫০০ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে।

সাধারণ মানুষ অভিযোগ করছে, উপজেলা প্রশাসনসহ কোনো দপ্তরের বাজার পরিদর্শন বা মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা এইভাবে সিন্ডিকেট করে সব কিছুর দাম বাড়িয়ে বিক্রি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page