মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

সুনামগঞ্জ সীমান্তে ২ কোটি টাকার চোরাচালান পণ্য আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে প্রায় দুই কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করেছে টাস্ক ফোর্স, তবে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বাংলাবাজারের উত্তর কলাউরা সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট, বিজিবি, ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি টাস্ক ফোর্স।

জব্দকৃত পণ্যগুলোর মধ্যে ছিল পাচারকালে জব্দ করা ৪০ হাজার ৫০০ কেজি রসুন, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৬২ লক্ষ টাকা। ভারত থেকে আনা ১৬শ কেজি আপেল, যার মূল্য ৮ লক্ষ ৫ হাজার টাকা, ১৯শ কেজি ভারতীয় চিনি (মূল্য ২ লক্ষ ৮৫ হাজার টাকা), এবং ১শ কেজি বাংলাদেশী সুপার, যার মূল্য ৮০ হাজার টাকা।

এই অভিযান এবং জব্দের বিষয়ে বাংলাবাজার ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page