বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

বাজিতপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় একটি পোল্ট্রি ফার্মে অভিযান চালিয়ে সেনাবাহিনী দুটি এয়ারগান ও দুটি বড় রামদা উদ্ধার করেছে। সোমবার সকালে উপজেলার দিলালপুর ইউনিয়নের নোয়াপাড়া মাঝপাড়া গ্রামে অবস্থিত মো. আনোয়ার হোসেনের পোল্ট্রি ফার্ম থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। অভিযানের সময় আনোয়ার হোসেন পালিয়ে যায়। তিনি এলাকার মৃত মো. মেন্দু ভূঁইয়ার ছেলে এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

সেনা সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ৮টায় ভৈরব সেনা ক্যাম্প থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্পের কমান্ডিং অফিসার লে. কর্নেল ফারহানা আফরীন। ফার্মটি তল্লাশি করে দুটি এয়ারগান এবং দুটি রামদা উদ্ধার করা হয়।

লে. কর্নেল ফারহানা আফরীন জানান, উদ্ধারকৃত অস্ত্র বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে, এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page