সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

পাকুন্দিয়ার দুই ইউপি চেয়ারম্যান গাজীপুরে গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দুই ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার রাত পৌনে ৮টার দিকে গাজীপুরের গাছা থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে র‍্যাব-১ সিপিএসসি এর
সহায়তায় তাদেরকে গ্রেফতার করে র‍্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

গ্রেফতার দুজন হলেন পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি শফিকুল ইসলাম (৪৫) ও বুরুদিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল (৩৮)।

র‍্যাব জানায়, গত ২০ জুলাই সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পাকুন্দিয়া বাজারের ডাকবাংলো মোড় ও বটতলা এলাকায় ছাত্র-জনতার মিছিলে অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। এতে অনেক ছাত্র-জনতা আহত হয়। এ ঘটনায় মো. মোস্তফা বাদী হয়ে গত ১৩ সেপ্টেম্বর পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার দুজন এ মামলার এজাহারভুক্ত আসামি।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের দলটি আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে গাজীপুরের গাছা থানাধীন সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।র‍্যাব-১৪,সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার অন্য আসামিদেরকে গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।পরবর্তী আইনানুগ ব্যাবস্থা নেয়ার জন্য রবিবার সকালে তাদেরকে পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page