সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

কিশোরগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ফকির বাড়ি রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক বৃদ্ধ (৬৫) নিহত হয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি ফকির বাড়ি রেলক্রসিং এলাকায় পৌঁছালে রেললাইন দিয়ে হেঁটে যাওয়া ওই বৃদ্ধের মাথার পেছনে ধাক্কা লাগে। তিনি সঙ্গে সঙ্গেই ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার আগে ট্রেনটি বারবার হর্ন দেয়, তবে বৃদ্ধ সাড়া দেননি। দুর্ঘটনার পর আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করলেও কেউ তাকে চিনতে পারেনি। এই রেলক্রসিং এলাকায় অতীতেও একাধিক দুর্ঘটনা ঘটেছে।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার এসআই হারুন অর রশীদ জানান, “ঘটনার খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। তবে নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page