বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

কটিয়াদীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জের কটিয়াদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ জালাল উদ্দিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাত সোয়া ৯টার দিকে কটিয়াদী সদরের পশ্চিমপাড়া এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত জালাল উদ্দিন কটিয়াদী পশ্চিমপাড়া এলাকার মৃত ইনু মিয়ার ছেলে।

জেলা পুলিশের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, ডিবি পুলিশের একটি দল এসআই মো. রমজান আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে। অভিযানে জালালের কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে তাদের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা ডিবি পুলিশের এই পদক্ষেপের প্রশংসা করেছেন এবং মাদকের বিরুদ্ধে আরও কার্যকর অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page