বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

সারাদেশে শীতের দাপট, কুয়াশার পাশাপাশি বইছে হিমেল হাওয়া

মাঘের প্রথমভাগে সারাদেশে আবারও শীতের দাপট বেড়েছে। পাশাপাশি বইছে হিমেল হাওয়া। মূলত বহমান এ বাতাসের জন্য শীত আরও বেশি অনুভূত হচ্ছে। শুক্রবার (২৪ জানুয়ারি) পঞ্চগড়ে সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া উত্তরের কয়েক জেলায় গত দু’তিন দিন ধরে সূর্যের দেখা মেলেনি।

আবহাওয়া অফিস জানিয়েছে, মাঝারি-ঘনকুয়াশার কারণে সূর্যের তাপ না থাকায় সারাদেশ জুড়েই শীতের অনুভূতি আগের চেয়ে বাড়বে। এমনকি কুয়াশার কারণে দিনের বেলাতেও ঠান্ডা অনুভূতি বজায় থাকবে।

এমন অবস্থা আগামী কয়েকদিন চলমান থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, ঢাকায় হয়তো দুপুর নাগাদ কিছুটা স্বাভাবিক অবস্থা হবে। তবে বিকেল থেকেই শীতের অনুভূতি আবারও বাড়বে। তাছাড়া উত্তরাঞ্চলে আজ সূর্যের দেখা না পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের পূর্বাভাসে বলা হয়েছে, পরিবেশ প্রধানত শুষ্ক থাকলেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা বিরাজ করতে পারে। আর আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এমন অবস্থায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে।

এদিকে, তীব্র শীতে কষ্টে দিন কাটছে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের। ঠাণ্ডায় ব্যাহত হচ্ছে কৃষি কাজ।

মধ্যাঞ্চলে নদী তীরবর্তী এলাকা দিনভর কুয়াশা থাকছে। ঘন কুয়াশার কারণে পাটুয়ারিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে গতরাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকা পড়েছে ২টি ফেরি। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page