বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

ভারতের মানুষও চায় না শেখ হাসিনা সেখানে থাকুক: শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতর- ওএইচসিএইচআরের প্রতিবেদনের পর প্রচণ্ড চাপ তৈরী হয়েছে। ভারতের মানুষও চায় না শেখ হাসিনা ভারতে থাকুক।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য জানিয়ে শফিকুল আলম বলেন, আইসিটি খাতের দুর্নীতি নিয়ে শ্বেতপত্র তৈরি করা হবে। সরকার কমিটি গঠন করে দুই মাসের মধ্যে পুরো তথ্য উম্মোচন করবে।

প্রধান উপদেষ্টার দুবাই সফর নিয়ে তিনি বলেন, সেখানে যাবার মূল লক্ষ্য ছিল ভিসা সংক্রান্ত জটিলতা দূর করা। ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে বলেও জানান প্রেস সচিব।

তিনি আরও বলেন, দেশটির সাথে সম্পর্ক উন্নত হলে বিনিয়োগ আসবে। দেশের সাংবাদিকতা নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, এখন সাংবাদিকরা যে স্বাধীনতা ভোগ করছে, তা স্বাধীনতার পর এতোদিনে হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ে কোনো রিপোর্ট নামাতে বলা হয়নি। এসময় তিনি সব ধরণের রিপোর্ট করারও আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page