সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

ভৈরবে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

জয়নাল আবেদীন রিটন, ভৈরব : কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২২ মার্চ) রাতে উপজেলার শ্রীনগর ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়। মো. জাকির হোসেন শ্রীনগর এলাকার মৃত মো. মইজ উদ্দিনের ছেলে।

তিনি শ্রীনগর কনফিডেন্স মডেল কিন্ডারগার্টেন স্কুলের সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য। তিনি শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির অভিভাবক সদস্য।

অন্যদিকে, ভুক্তভোগী নারী শ্রীনগর ইউনিয়নের সৌদি প্রবাসী ছিদ্দিক মিয়ার স্ত্রী এবং পাঁচ সন্তানের জননী। তার শিশুকন্যা কনফিডেন্স মডেল কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, উপজেলার শ্রীনগর গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে দীর্ঘ দিন ধরে শারীরিক সম্পর্ক করে আসছিল জাকির হোসেন। পরে বিষয়টি জানাজানি হলে বিয়ের জন্য চাপ দেয় ধর্ষিতা। এতে অভিযুক্ত জাকির হোসেন অস্বীকৃতি জানালে বিষপানে আত্মহত্যার চেষ্টাও করেন ওই নারী। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এলাকাবাসী আরও জানান, অভিযুক্ত জাকির হোসেনের বিরুদ্ধে অত্র এলাকায় একাধিক নারীদের হয়রানির অভিযোগও রয়েছে। এ ঘটনায় গতকাল শনিবার ধর্ষিতা নারী বাদী হয়ে জাকির হোসেনকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের করেন। ফলে রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, ৫ সন্তানের জননী ও প্রবাসী স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জাকির হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page