মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

কটিয়াদীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

কিশোরগঞ্জের কটিয়াদীতে ২০২৪ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার উপজেলা পরিষদ হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মো: সোহরাবউদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কটিয়াদী পৌরসভার মেয়র মোঃ শওকত উসমান, সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, মসূয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম, রইছ মাহমুদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এম,এ ইউসুফ, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, কৃতী শিক্ষার্থীদের পক্ষে আশফাক হাবিব নাবিল, তাসফিয়া তানজিম মহুয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাকাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ। ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় কটিয়াদী উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে ১৫৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page