শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

কটিয়াদীতে সিপিবির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে সেলিম উদ্দিন খানকে সভাপতি এবং মোস্তফা কামাল নান্দুকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

শনিবার বিকালে কটিয়াদী বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত উপজেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কটিয়াদী উপজেলা শাখার সভাপতি কমরেড সেলিম উদ্দিন খানের সভাপতিত্বে ও কমরেড শেখ জমশেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ।

প্রধান বক্তা ছিলেন, সিপিবি জেলা শাখার সভাপতি কমরেড আব্দুর রহমান রুমি।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী রুহুল আমিন, কিশোরগঞ্জ জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ডা. এনামূল হক ইদ্রিছ, জেলা কমিটির সাবেক সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সরকার, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মস্তোফা কামাল নান্দু, জেলা কমিটির সদস্য নূরুল ইসলাম, মুর্শেদ খান নতুন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page