বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

ভৈরবে ছাত্রদের ওপর হামলায় সাবেক কাউন্সিলর ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি:

ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার অভিযোগে সাবেক কাউন্সিলর আশরাফুল আলম (৫২) এবং উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা রহিম ভুঁইয়া (৩০) কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-২।

শুক্রবার দুপুর ১২টার দিকে শহরের কমলপুর এলাকা থেকে সাবেক কাউন্সিলরকে এবং বৃহস্পতিবার রাত ২৪ অক্টোবর গাছতলাঘাট এলাকা থেকে ছাত্রলীগ নেতাকে আটক করা হয়। আশরাফুল আলম পৌর ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং তিনবারের সাবেক কাউন্সিলর। রহিম ভুঁইয়া উত্তর পাড়া এলাকার গোলাপ ভুঁইয়ার ছেলে।

এছাড়া, গত ১৯ জুলাই ঘটে যাওয়া হামলায় সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে আটকের তালিকায় আরও ৮ জন ও অজ্ঞাত ৩ জন আসামি রয়েছেন।

ভৈরব র‍্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ জানিয়েছেন, আটককৃতরা বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার সঙ্গে জড়িত ছিল এবং তারা অস্ত্রসহ হামলার ঘটনায় স্বীকারোক্তি দিয়েছেন। মামুন মিয়া নামের একজন আন্দোলনকারী বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছেন।

র‍্যাব জানিয়েছে, অভিযানের ফলে অন্যান্য আসামিদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page