সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

কিশোরগঞ্জে নতুন প্রেস ক্লাবের আত্মপ্রকাশ: ‘সত্য প্রকাশে ঐক্যবদ্ধ’ স্লোগানে সাংবাদিকদের সংগঠন

কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব সাংবাদিকদের অধিকার সুরক্ষা ও কল্যাণে যাত্রা শুরু করেছে। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় হোটেল শেরাটনের কিশোরগঞ্জ নিউজ মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের প্রথম সভায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলামকে আহ্বায়ক এবং দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মো. আল আমিনকে সদস্য সচিব করা হয়েছে।

নতুন গঠিত ৯ সদস্যের আহ্বায়ক কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন: দৈনিক কালের কণ্ঠ ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি শফিক আদনান, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি তাফসিলুল আজিজ, দৈনিক স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আলী রেজা সুমন, দৈনিক বাংলা ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি তাসলিমা আক্তার মিতু, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর শাহ্ বাদশাহ্ এবং দৈনিক সময়ের কাগজের জেলা প্রতিনিধি মো. মোবারক হোসেন।

সভায় সভাপতিত্ব করেন শফিক আদনান। অনুষ্ঠানে কিশোরগঞ্জ নিউজের ব্যবস্থাপনা সম্পাদক আবদুর রহমান রুমী, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহম্মেদ পাপন, এবং অন্যান্য স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন করা হয় এবং আগামী ২৫ নভেম্বরের মধ্যে সদস্য ফরম বিতরণ ও জমা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page