শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

কটিয়াদীতে লাউ চাষে কৃষকদের সফলতা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কাহেতেরটেকি গ্রামে লাউ চাষে লাভবান হচ্ছেন কৃষকরা। স্থানীয় কৃষক মজলু মিয়া প্রায় ১০০ শতাংশ জমিতে লাউ চাষ করে ৯০ হাজার টাকা খরচ করেছেন। বর্তমানে তিনি চার লাখ টাকার লাউ বিক্রি করতে সক্ষম হয়েছেন। বাজারে সবজির দাম বৃদ্ধি থাকায় কৃষকরা ভালো দাম পাচ্ছেন।

মজলু মিয়া জানান, এবারের লাউয়ের ফলন সন্তোষজনক এবং দামও ভালো পাওয়া যাচ্ছে। পাইকারি বাজারে প্রতি পিস লাউ ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। খরচ বাদ দিয়ে তিনি প্রায় তিন লাখ টাকার লাভ অর্জন করেছেন।

এলাকার আরেক কৃষক সোহেল মিয়া বলেন, মজলু মিয়ার সফলতা দেখে তিনি ভবিষ্যতে লাউ চাষের পরিকল্পনা করছেন।

মজলু মিয়া ক্ষীরা, শসা, গোল আলু ও অন্যান্য সবজিও চাষ করেন। সরকারি সহায়তা পেলে তিনি তার চাষাবাদ আরো সম্প্রসারণের আশা করছেন।

কৃষি উপসহকারি মনিরুল ইসলাম জানান, তারা কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছেন এবং স্থানীয় কৃষকদের ফলন বৃদ্ধির জন্য প্রতিশ্রুতিবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page