মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

সামাজিক সংগঠন “পদক্ষেপ” এর আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

প্রতিবেদক, শ.ম.সানজিদুল হক।

আজ ৫ অক্টোবর কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “পদক্ষেপ” এর আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয়।

উক্ত প্রোগ্রামের মাধ্যমে তরুন ছাত্র-ছাত্রীদের রক্তদানে উৎসাহ করার পাশাপাশি সামাজিক কর্মকান্ডে অংশগ্রহনে উৎসাহিত করা হয়  । সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত প্রায় এক হাজার ছাত্র-নাগরিকের রক্তের গ্রুপ নির্ণয় করে সংগঠনটি। 
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক জহিরুল ইসলাম আরিফ,যুগ্ম আহ্ববায়ক আতিকুর রহমান,মীর নৌশেল,মোঃ জিসান,সাদিক ভূইয়া, সদস্য সচিব সোহানুর রহমান সদস্য দিহান,রাসেল,সাবিত,নোমান,মেহেদি,মারুফ সহ অনেকে।

উপদেষ্টা পরিষদের আশরাফ আলী সোহান বলেন, “পদক্ষেপ” মূলত সমাজের বিভিন্ন সংকটময় মূহুর্তে যেনো মানুষের পাশে দাড়াতে পারে সেই চিন্তা থেকেই করা। সমাজের যেই বিষয়, সমস্যার পাশে কেউ দাড়ায় না, সেসব নিয়ে কাজ করবে। রক্তদান, বৃক্ষরোপণ, ছাত্রদের পড়ালেখা সহায়তা, ছিন্নমূল নিয়ে কার্যক্রম। 
সংগঠনের আহ্বায়ক জহিরুল ইসলাম আরিফ বলেন,❝আমরা (পদক্ষেপ) সুন্দর, মানবিক একটি সমাজ বিনির্মানের লক্ষ্যে , আমাদের সামর্থ্য অনু্যায়ী বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করি,তারই ধারাবাহিকতায় আজকের এই প্রোগ্রাম❞।

এছাড়াও সংগঠনের অন্যতম উপদেষ্টা জোবায়ের আহমাদ বলেন,❝সমাজের বর্তমান যে করুন চিত্র,সর্বত্র  মাদক,কিশোর গ্যাং,অশ্লীলতা বেহায়াপনার ছড়াছড়ি সে মুহূর্তে পদক্ষেপের মতো সংগঠনগুলো সমাজ পরিবর্তনের সহায়ক হবে।❞ উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা  হাফেজ ওয়ালিউল্লাহ ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page