রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

সিংড়ায় যৌথবাহিনীর অভিযানে ৩ কেজি গাঁজাসহ যুবক আটক

সিংড়ায় সোমবার রাতে যৌথবাহিনীর এক বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে। সিংড়ার হাই-টেক পার্কের সামনে নাটোর-বগুড়া মহাসড়কে স্থাপন করা ভ্রাম্যমাণ চেকপোস্টে গাঁজাসহ যুবকটির গ্রেপ্তার হয়।

সিংড়া আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আহমেদ সাফওয়ান জাসির নেতৃত্বে যৌথবাহিনী রাতে নাটোর-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ট্রাফিক আইন ভঙ্গকারী বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সিংড়া থেকে যশোরগামী একটি বাস চেক করার সময় মো: হাবীল (৩২) নামে এক যাত্রীর ব্যাগ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাকে আটক করে সিংড়া থানায় সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া, এই অভিযানে মোট ৪৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

সিংড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আহমেদ সাফওয়ান জাসির জানিয়েছেন, ভবিষ্যতেও দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইন লঙ্ঘন ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে সেনাবাহিনীর কঠোর অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page