শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

কিশোরগঞ্জের ইটনায় নরমাল ডেলিভারিতে তিন সন্তানের জন্ম, শিশুদের মধ্যে একটি শিশুর অবস্থা সংকটাপন্ন

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর এলাকা ইটনায় গুলেজা বেগম নামে এক গৃহিণী নরমাল ডেলিভারির মাধ্যমে একসাথে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। ৩০ বছর বয়সী গুলেজা বেগম, উপজেলার উদিয়ারপাড় গ্রামের বাসিন্দা মো. হান্নান মিয়ার স্ত্রী, মঙ্গলবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেলিভারি কক্ষে তিনটি সন্তান প্রসব করেন।

ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সজীবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আল্ট্রাসনোগ্রাফিতে গুলেজা বেগমের অন্তঃসত্ত্বা হওয়ার সময় দুটি শিশুর কথা বলা হয়েছিল, কিন্তু ডেলিভারির সময় তিনটি শিশুর জন্ম হয়।

প্রথম সন্তানটি ছেলে, যার ওজন ছিল ১৫০০ গ্রাম। দ্বিতীয় সন্তানটি ছেলে, তার ওজন ১৭০০ গ্রাম, এবং তৃতীয় সন্তানটি মেয়ে, যার ওজন ছিল মাত্র ১২০০ গ্রাম। নির্ধারিত সময়ে আগেই জন্ম নেয়া এবং শিশুগুলোর কম ওজন হওয়ায় তাদেরকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিশেষ করে মেয়ে শিশুটির ওজন অত্যন্ত কম হওয়ায় তার অবস্থা সংকটাপন্ন বলে জানানো হয়েছে।

তবে গুলেজা বেগম মা হিসেবে সুস্থ রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। শিশুগুলোর জন্য প্রয়োজনীয় চিকিৎসা চলছে, এবং বিশেষ মনোযোগ সহকারে তাদের অবস্থা মনিটর করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page