রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

পটুয়াখালীতে বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজী অস্ত্রসহ আটক

পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর ফরাজীকে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে স্থানীয় সুবিদখালি তিন রাস্তার মোড় সংলগ্ন তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রিমন রাফিন নিশাত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ফরাজীর বাড়ি থেকে একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক হওয়া জাহাঙ্গীর ফরাজী উত্তর সুবিদখালী গ্রামের বাসিন্দা মোতালেব ফরাজির ছেলে। তাকে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হচ্ছে।

ক্যাপ্টেন রিমন রাফিন নিশাত বলেন, “এটি দেশের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনীর চলমান অভিযানের অংশ। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

মির্জাগঞ্জ থানার ওসি শামীম হাওলাদারও বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page