মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

চীন সফরে বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে চীন গেছেন। শুক্রবার (৮ নভেম্বর) তিনি চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান কমান্ডার অব দ্য চাইনিজ পিএলএ এয়ারফোর্সের আমন্ত্রণে ৯-১৫ নভেম্বর চীন সফর করবেন। সফরকালে তিনি চীন অনুষ্ঠিতব্য চায়না ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশনসহ বিভিন্ন ফোরামে অংশগ্রহণ করবেন।

এছাড়াও, বিমান বাহিনী প্রধান চাইনিজ পিএলএ এয়ারফোর্সের বিভিন্ন ইউনিট ও কলেজ এবং চায়না ন্যাশনাল অ্যারো-টেকনোলজি ইনপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন হেডকোয়ার্টার্স পরিদর্শন করবেন।

এই সফরের মাধ্যমে বাংলাদেশ এবং চীনের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পেশাগত খাতে দু’দেশের মধ্যে সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে।

বিমান বাহিনী প্রধান সফর শেষে আগামী ১৬ নভেম্বর দেশে ফিরবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page