শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

জামায়াতের নিন্দা: সুইজারল্যান্ডে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী শুক্রবার (৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুইজারল্যান্ডে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের নিন্দা জানিয়েছে।

দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে বলেন, ‘‘বিদেশে দেশের সরকারের একজন উপদেষ্টার সঙ্গে এমন শিষ্টাচারবহির্ভূত আচরণ শুধু অনভিপ্রেত নয়, বরং তা দেশের মর্যাদার ওপর আঘাত।’’

এ ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। ৭ নভেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্রান্সে যাওয়ার পথে সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টে ড. আসিফ নজরুলের সঙ্গে কতিপয় ব্যক্তি উদ্ধত আচরণ করেন এবং দলীয় স্লোগান দিতে থাকেন।

এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এ নিন্দা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page