বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

টিসিবি’র ৪৩ লাখ ফ্যামিলি কার্ড বাতিল, স্মার্ট কার্ডে পণ্য বিতরণ শুরু ১ জানুয়ারি থেকে

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মুখপাত্র হুমায়ুন কবির জানিয়েছেন, অনিয়ম ও ভুল তথ্যের কারণে ৪৩ লাখ ফ্যামিলি কার্ড বাতিল হয়ে গেছে। তিনি বলেন, হাতে লেখা পুরোনো কার্ডগুলো স্মার্ট কার্ডে রূপান্তর করার প্রক্রিয়ায় এনআইডি যাচাইকালে দেখা যায়, একাধিক কার্ড একই ব্যক্তির নামে ইস্যু করা হয়েছিল। এর ফলে ৪৩ লাখ কার্ড বাতিল করা হয়েছে।

হুমায়ুন কবির আরও জানান, টিসিবি’র ফ্যামিলি কার্ডগুলো এনআইডি (জাতীয় পরিচয়পত্র) সিস্টেমের সঙ্গে সংযুক্ত করা হচ্ছিল। কিন্তু যাচাইয়ের সময় অনেক কার্ডের তথ্য এনআইডির সঙ্গে মিলে না, যার ফলে এসব কার্ড বাতিল করা হয়। তিনি বলেন, “ঢাকায় কেউ একটি কার্ড নিয়েছে, আবার তার গ্রামের বাড়িতে গিয়ে আরেকটি কার্ড নিয়েছে, যার ফলে কার্ডের সংখ্যা বেড়ে যায় এবং যাচাইয়ের সময় এসব কার্ড বাতিল হয়ে যায়।”

এছাড়া, টিসিবি কর্তৃপক্ষ জানিয়েছে যে, আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য বিতরণ শুরু হবে। স্মার্ট কার্ড ব্যবস্থাপনার মাধ্যমে পণ্য বিতরণের প্রক্রিয়া আরও সহজ হবে এবং প্রতারণা রোধে সহায়ক হবে বলে তারা আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page