বর্তমান সময়ের তরুণ সাহিত্যিক ও সাংবাদিক সোহানুর রহমান সোহান শুভ’র জন্মদিন আজ, ১০ নভেম্বর। ২০০০ সালে ভৈরব উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করা সোহান এখন জাতীয় ও স্থানীয় সাংবাদিকতা এবং সাহিত্য অঙ্গনে পরিচিত নাম।
শিক্ষা জীবনে তিনি ভৈরবের ঐতিহ্যবাহী কে.বি. পাইলট মডেল হাই স্কুল এবং হাজী আসমত সরকারি কলেজ থেকে এসএসসি ও এইচএসসি কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। বর্তমানে তিনি হাজী আসমত সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে (অর্নাস) অধ্যয়নরত আছেন।
লেখালেখির শুরু স্কুল জীবনের পঞ্চম শ্রেণি থেকে, এবং ২০১৭ সালের প্রথম দিকে প্রয়াত সাংবাদিক আলহাজ্ব এম.এ লতিফ সম্পাদিত দৈনিক ‘গৃহকোণ’ পত্রিকায় তার লেখা প্রকাশের মাধ্যমে তিনি জাতীয় পত্রিকায় অভিষেক লাভ করেন। এরপর তিনি দৈনিক ঢাকা প্রতিদিন, ‘মানুষ ও খবর’ (ত্রিপুরা, ভারত), ‘বিজয় টিভি’ সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত সাংবাদিকতা ও কলাম লিখে আসছেন।
সোহানুর রহমান সোহান লেখালেখির মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের পরিবর্তনে অবদান রাখতে চান। তিনি বলেন, “সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার নিয়ে কথা বলার মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব।”
আজকের এই বিশেষ দিনটিতে, সোহানুর রহমান সোহানকে তার লেখালেখির ভবিষ্যৎ পথচলায় আরও সফলতা ও সমৃদ্ধি কামনা করা হচ্ছে।
