শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

কিশোরগঞ্জ জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর অধ্যাপক মো. রমজান আলী শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত আমীর অধ্যাপক মো. রমজান আলী গত ০৮ নভেম্বর ২০২৪ইং রোজ শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। জেলা শহরের নগুয়া এলাকার আল-ফারুক ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত সদস্য সম্মেলনে তিনি শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠের সময় আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন অধ্যাপক রমজান আলী, যা উপস্থিত সকলের হৃদয় স্পর্শ করে।

২০২৫-২৬ সেশনের জন্য নবনির্বাচিত জেলা আমীরের শপথ এবং জেলা মজলিসে শূরা নির্বাচন উপলক্ষে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার ও মিডিয়া সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি নবনির্বাচিত আমীরকে শপথবাক্য পাঠ করান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য মাওলানা এনামুল হক, সাবেক জেলা আমীর মাওলানা তৈয়বুজ্জামান এবং জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক। জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রায় ৬০০ রুকন, তাদের মধ্যে শতাধিক নারী সদস্য উপস্থিত ছিলেন।

এ সম্মেলনটি ছিল দীর্ঘ ১৬ বছর পর কিশোরগঞ্জে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী রুকন সম্মেলন, যেখানে কোনো ধরনের বাধা-নিষেধ ছাড়াই মুক্ত পরিবেশে ভোটগ্রহণ করা হয়। ১৯ অক্টোবর অনুষ্ঠিত এই নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণের পর ২৪ অক্টোবর কেন্দ্রীয়ভাবে নতুন জেলা আমীরের নাম ঘোষণা করা হয়।

নবনির্বাচিত জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলীর শপথ গ্রহণের মধ্য দিয়ে জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা নেতৃত্বে নতুন এক দিগন্তের সূচনা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page