রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

প্রতিহিংসার বলি হলেন গণমাধ্যমকর্মী মো: ফরিদ রায়হান

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার গণমাধ্যমকর্মী মো: ফরিদ রায়হান অভিযোগ করেছেন যে, তাকে রাজনৈতিক কারণে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। গত ১৬ বছর ধরে তিনি পেশাদার সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমে যুক্ত ছিলেন, তবে এখন তাকে উদ্দেশ্যমূলকভাবে হয়রানির শিকার হতে হচ্ছে।

ফরিদ রায়হান তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বলেন, “আজ, রাজনৈতিক মিথ্যা মামলায় আমাকে হয়রানি করতে আসামি করা হয়েছে। সম্মানিত অষ্টগ্রাম উপজেলা বাসী, আমাকে মিথ্যা মামলায় জড়ানো ‘দুষ্কৃতকারী’দের বিচারের দায়িত্ব আপনাদের।” তিনি আরও বলেন, “আমার আশা-ভরসারস্থল পেশাদার সাংবাদিক, সাংবাদিক সংগঠন, সুহৃদ সারথি ও প্রশাসনের সহযোগিতা চাই।”

ফরিদ রায়হান দীর্ঘ সময় ধরে গণমাধ্যমে কাজ করে আসছেন এবং তাঁর কাজের স্বীকৃতি হিসেবে অষ্টগ্রাম উপজেলার জনগণের মধ্যে তিনি যথেষ্ট পরিচিত। এখন, এমন পরিস্থিতিতে, তিনি যথাযথ সহযোগিতা কামনা করেছেন যাতে মিথ্যা মামলা থেকে মুক্তি পাওয়া যায় এবং প্রকৃত দোষীদের শাস্তি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page