বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ৪০

ইসরাইলি বাহিনীর হামলায় গাজার বিভিন্ন স্থানে অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল-মাওয়াসি অঞ্চলে একটি ক্যাফেতে ড্রোন হামলায় বেশ কয়েকজন প্রাণ হারান। যদিও এই অঞ্চলটিকে আগে থেকেই নিরাপদ এলাকা হিসেবে চিহ্নিত করেছিল ইসরাইলি সামরিক বাহিনী।

সোমবার (১১ নভেম্বর) রাতে খান ইউনিসের পশ্চিমে একটি ছোট ক্যাফেতে ইসরাইলি ড্রোনের দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যেখানে অন্তত ১০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। সাধারণ মানুষ সেখানে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি বড় পর্দায় ফুটবল খেলা দেখার জন্য জড়ো হয়েছিলেন। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, দেইর আল-বালাহ থেকে সাংবাদিক হানি মাহমুদ জানান, এটি ইসরাইলের কথিত ‘নিরাপদ এলাকা’র দাবির অসত্যতার আরেকটি প্রমাণ।

হামলায় আহতদের অনেকের চেহারা বিকৃত হয়ে গেছে এবং খান ইউনিসের নাসের হাসপাতালে সাতজনের অস্ত্রোপচার করতে হয়েছে। একই রাতে গাজার আল আওদা হাসপাতালে ২০ জন নিহত হন এবং পশ্চিম থেকে নুসেরাত শরণার্থী শিবিরে প্রবেশ করে ইসরাইলি ট্যাংক, গুলি চালায়। এছাড়া উত্তর গাজার বেইত লাহিয়া শহরে এবং কামাল আদওয়ান হাসপাতালে হামলায় কয়েকজন মারা যান ও তিনজন মেডিকেল কর্মী আহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় মোট ৪৩ হাজার ৬০৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page