শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা, মাইক্রোফোন ও মোবাইল কেড়ে নেয়ার অভিযোগ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম নিয়ে প্রতিবেদন তৈরি করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা, মাইক্রোফোন ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক মুকুল হোসেনকে বেধড়ক মারধর করা হয়।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে কাজিপুর ৩১ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রতিনিধি ও সাংবাদিকরা রোগী ও স্বজনদের সাক্ষাৎকার নিচ্ছিলেন, এমন সময় স্বাস্থ্য কর্মকর্তা মোমেনা পারভীন পারুল তাদের মাইক্রোফোন (বুম), ক্যামেরা স্ট্যান্ড ও মোবাইল ফোন কেড়ে নেন। পাশাপাশি, সাংবাদিক মুকুল হোসেনকে ক্যামেরা স্ট্যান্ড দিয়ে মারধর করেন।

এশিয়ান টিভির কাজিপুর প্রতিনিধি রাব্বি হাসান হৃদয় জানান, তারা হাসপাতালের অনিয়ম নিয়ে ভিডিও প্রতিবেদন তৈরির কাজ করছিলেন। তখন অতর্কিতভাবে স্বাস্থ্য কর্মকর্তা তাদের কাজে বাধা দেন এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ভেঙে ফেলেন।

এ বিষয়ে বারবার যোগাযোগ করেও ডা. মোমেনা পারভীন পারুলের মন্তব্য পাওয়া যায়নি।

কাজিপুর থানার ওসি নুরে আলম বলেছেন, ‘‘এটি একটি ভুল বোঝাবুঝির ঘটনা ছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং যদি কেউ অভিযোগ করেন, তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ প্রকাশিত হয়েছে এবং তারা দাবি করছেন, সাংবাদিকদের কাজে হস্তক্ষেপ করে স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page