বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

জানুয়ারিতে বাংলাদেশে আসছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করেছেন। বিষয়টি প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়েছে।

আজারবাইজানের রাজধানী বাকুতে আজ মঙ্গলবার (১২ নভেম্বর) কপ-২৯ সম্মেলনের মাঝে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন ইনফান্তিনো। তখন প্রধান উপদেষ্টা আসন্ন যুব উৎসবে যোগদানের জন্য তাকে আমন্ত্রণ জানান এবং বিশ্বজুড়ে স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে তার সহযোগিতা চান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সহযোগিতায় অনুষ্ঠিত হবে নতুন বাংলাদেশের জন্য ‘যুব উৎসব’। মূলত, ক্রিকেট মাঠের বাইরেও বিপিএলকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনায় এমন অনুষ্ঠান আয়োজন করা হবে। বিপিএলের সময় এই টুর্নামেন্টকে ঘিরে দেশব্যাপী ইয়ুথ ফেস্টিভ্যাল আয়োজন করার পরিকল্পনা নেয়া হয়েছে। অন্যান্য ক্রীড়া ফেডারেশনও এসময় বিভিন্ন ইভেন্ট আয়োজন করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page