শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

সিংড়ায় নতুন ইউএনওর যোগদান, উন্নয়নের প্রতিশ্রুতি

নাটোরের সিংড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মাজহারুল ইসলাম। তিনি বিসিএস ৩৬তম ব্যাচের ক্যাডার এবং ঝিনাইদহ জেলার বাসিন্দা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাজহারুল ইসলাম, জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কাজ করার পর রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে তিনি সিংড়ায় যোগদান করেন এবং সন্ধ্যায় উপজেলার গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে ইউএনও মাজহারুল ইসলাম বলেন, “আমি সবার সহযোগিতা নিয়ে সিংড়ার উন্নয়নে কাজ করতে চাই। একটি মাদক-সন্ত্রাসমুক্ত ও পরিচ্ছন্ন সিংড়া উপহার দিতে চাই। সাংবাদিকসহ সবার পরামর্শ ও মতামত নিয়ে কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ।”

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম রাজু আহমেদ, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।

এদিকে, গত ১০ নভেম্বর এক প্রজ্ঞাপনে সিংড়ার পূর্ববর্তী ইউএনও হা-মীম তাবাসসুম প্রভাকে সিংড়া থেকে বদলি করে বাগাতিপাড়া উপজেলায় নিয়োগ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page