মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

কটিয়াদীতে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু, ২য় স্ত্রী আটক

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় শাহীন (৩৫) নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে কটিয়াদী পৌরসদরের শিমুলতলী এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহীন কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকশা গ্রামের তৈয়ব উদ্দীনের একমাত্র ছেলে। তিনি কটিয়াদী পৌরসভার পশ্চিমপাড়ায় তার ২য় স্ত্রী ঝর্ণা আক্তার (২৭) নিয়ে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পরিবারের দাবি, দাম্পত্য কলহের কারণে দ্বিতীয় স্ত্রী ঝর্ণা আক্তার ঘুমের ঔষধ খাইয়ে পরিকল্পিতভাবে শাহীনকে হত্যা করেছেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ঝর্ণা আক্তারকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

কটিয়াদী মডেল থানার পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা মর্গে পাঠানো হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page