সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: যুবলীগ ও শ্রমিকলীগ নেতাদের গ্রেফতার

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা এবং সংঘর্ষের ঘটনায় যুবলীগ ও শ্রমিকলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার ভোর ৪টা ৪৫ মিনিটে সদর উপজেলার বৌলাই এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সুলাইমান মিয়া (৩৫) এবং বৌলাই ইউনিয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কচু মিয়া (৩৮), যাকে খসরু নামে অভিহিত করা হয়।

এ বিষয়ে র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার, সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ৪ আগস্ট জেলা শহরের খড়মপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনা ঘটে। এ হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হন। ঘটনার পর, ৭ সেপ্টেম্বর, সাজ্জাদ হোসেন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সুলাইমান মিয়া ও কচু মিয়া গ্রেফতার হন।

র‍্যাব জানিয়েছে, এ দুই নেতা মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেফতারের পর তাদেরকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page