মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

প্যারাগুয়ের সাথে ২-১ গোলে হারল আর্জেন্টিনা

লাউতারো মার্তিনেজের গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। আন্তোনিও সানাব্রিয়ার চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে করা গোলে সমতায় ফেরে প্যারাগুয়ে। এরপর ওমর আলদেরেতের গোলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

বিশ্বকাপ বাছাইয়ের ম‍্যাচে শুরুতে এগিয়ে গিয়েও প্যারাগুয়ের কাছে ২-১ ব‍্যবধানে হেরেছে আর্জেন্টিনা। আসরে এটি তাদের তৃতীয় হার।

জালের দেখা পেতে খুব বেশি একটা অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনাকে। ম্যাচের ১১তম মিনিটে এনজো ফার্নান্দেসের থ্রু পাস ধরে লেগে থাকা ডিফেন্ডারকে পেছনে ফেলে আড়াআড়ি শটে বল জালে জড়ান লাউতারো। শুরুতে অফসাইড দেন লাইন্সম‍্যান। পরে ভিএআরের সাহায‍্য নিয়ে গোলের বাঁশি বাজান রেফারি।

শুরুতে পাওয়া লিড মাত্র ৮ মিনিট ধরে রাখতে পেরছে আর্জেন্টিনা। ১৯তম মিনিটে গুস্তাভো গোমেসের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। এ যাত্রায় আলবিসেলেস্তেদের ভাগ্য সহায় হলেও ছাড় দেননি সানাব্রিয়া। বাইলাইনের কাছাকাছি জায়গা থেকে গুস্তাফো ভেলাসকেসের ক্রসে বাইসাইকেল কিকে জাল খুঁজে পান তিনি। পোস্ট ঘেঁষে যাওয়া বল ঝাঁপিয়েও রক্ষা করতে পারেননি এমিলিয়ানো মার্টিনেজ।

২৫তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল আর্জেন্টিনার সামনে। মোলিনার ক্রসে বল পেয়ে শট লক্ষ‍্যে রাখতে পারেননি লিওনেল মেসি। তাতে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page