সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

উত্তর প্রদেশের হাসপাতালে আগুন, ১০ নবজাতকের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশের একটি মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে আরও ৩৭ শিশুকে।

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে রাজ্যের ঝাঁসি জেলায় মহারানি লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজে এই দুর্ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হাসপাতালে নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) এই আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় সেখানে ৫৪টি শিশু চিকিৎসাধীন ছিল। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আটকে পড়া ৩৭ শিশু ও ডাক্তারদের উদ্ধার করা হয়।

এ বিষয়ে কানপুর জোনের এডিজি অলোক সিং বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। মৃত শিশুরা সে সময় ইনকিউবেটরে ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page