বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

কটিয়াদীতে সেনাবাহিনীর অভিযানে মাদক কারবারিসহ ৬ জন গ্রেপ্তার

কিশোরগঞ্জের কটিয়াদী পৌর শহরে সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ৭টা ২০ মিনিটের মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী পৌরসদরের দড়িচরিয়াকোনা মহল্লায় অভিযান চালায় সেনাবাহিনী।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে মাদক ব্যবসায়ী সৈয়দুল হক পিন্টু, গাঁজা সেবনকারী সেলিম, মো. মনজিল, মো. সমন মিয়া, মো. মঞ্জু সহ আরও দুজন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে গাঁজা, তামাক, খাবার সোডা, গাঁজা সেবনের কল্কি, দা, চাকু, এবং মোবাইল ফোন। এ ছাড়া উদ্ধার হয় পাকিস্তানি রুপি এবং গাঁজা বিক্রির নগদ টাকা।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে কটিয়াদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কটিয়াদী মডেল থানার ওসি তদন্ত হাবিবুল্লাহ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

এ অভিযানের মাধ্যমে কটিয়াদী এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও শক্তিশালী হতে চলেছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page