শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন: কিশোরগঞ্জে ইদ্রিস মিয়ার সমর্থনে প্রতিবাদ

কিশোরগঞ্জ জেলার রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়াকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার, সদর উপজেলার ব্রাহ্মণকচুরি জাঙ্গালিয়া মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, ইদ্রিস মিয়ার শরীরে ৩৭টি গুলি লেগেছে, এবং তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একজন সক্রিয় সদস্য ছিলেন। বক্তারা আরও বলেন, ৫ আগস্ট ব্রাহ্মণকচুরি গ্রামের জয় কৃষ্ণ বর্মণ ও গীতা রানী বর্মণের বাড়িতে ছাত্র-জনতার ভাঙচুরের ঘটনার সঙ্গে ইদ্রিস মিয়ার কোনো সম্পর্ক নেই।

এই কর্মসূচিতে বক্তব্য রাখেন রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সদস্যসচিব দিলোয়ার হোসেন, লতিবাবাদ ইউনিয়ন বিএনপির সদস্যসচিব হবিকুল ভূঁইয়া, এবং সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়ার মেয়ে আফসানা আক্তার মীম। বক্তারা ইদ্রিস মিয়ার গ্রেপ্তারকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে উল্লেখ করে অবিলম্বে তার মুক্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page