শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

কিশোরগঞ্জে অষ্টগ্রাম বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদকে কারণ দর্শানোর নোটিশ

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদকে দলীয় সাংগঠনিক নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনা করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। ১৮ নভেম্বর (সোমবার) কিশোরগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, সৈয়দ সাঈদ আহমেদ অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর বিভিন্ন অনিয়মে জড়িয়েছেন। এর মধ্যে ২৫ আগস্ট অষ্টগ্রামের মেঘনা নদীতে তার নেতৃত্বে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার সময় সেনাবাহিনী তাকে আটক করে। এছাড়াও, বিভিন্ন মামলায় বিএনপির নেতাকর্মী, প্রবাসী ও সাধারণ মানুষকে আসামি করা এবং অষ্টগ্রাম উপজেলা অটো মিশু সমিতির অনুমোদন দেওয়ার অভিযোগ রয়েছে, যা দলের নিয়মের পরিপন্থী।

এছাড়াও, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে অষ্টগ্রামে কোন কর্মসূচি পালন না করার কারণেও তাকে নোটিশ প্রদান করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর তার ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে সৈয়দ সাঈদ আহমেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page