রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

বাজিতপুর উপজেলা যুবদল নেতা আবুল খায়ের অস্ত্রসহ আটক, মামলা প্রক্রিয়াধীন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এম আবুল খায়েরকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী।
গতকাল মঙ্গলবার রাতে সেনাবাহিনী ও পুলিশ মিলে উপজেলার হিলচিয়া ইউনিয়নের খনারচর গ্রামে আবুল খায়েরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ সময় আবুল খায়েরের কাছে একটি একনলা বন্দুক পাওয়া যায়। সেনাবাহিনী তাকে আটক করে এবং আজ বুধবার বিকেলে থানায় হস্তান্তর করা হয়।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক যুবদল নেতার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বাজিতপুরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছিল, যা এই অভিযানকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page