শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

রাজধানীতে ব্যাটারিচালিত অটো চালকদের বিক্ষোভ, মাঠে সেনাবাহিনী

ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন রিকশাচালকেরা। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল, ভোগান্তিতে সাধারণ মানুষ।

হাইকোর্টের নির্দেশে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা সড়ক থেকে সরানোর প্রতিবাদে আজ সকালে বনানী থেকে মহাখালী রেলক্রসিং পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষোভকারীরা। ফলে ওই এলাকার পুরো যান চলাচল বন্ধ হয়ে গেছে। মহাখালীতে রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগও বন্ধ আছে। তবে সমস্যা সমাধানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগ আজ সকাল ১১টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের সঙ্গে আলোচনায় বসেছে।

রাজধানীর মোহাম্মদপুর, শিয়া মসজিদ মোড়, কল্যাণপুর, টেকনিক্যাল, পল্লবী, ডেমরা, ঢাকা উদ্যান, বসিলা এলাকায়ও রিকশাচালকদের অবরোধ কর্মসূচির কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সড়ক বন্ধ থাকায় পুরো শহর রীতিমতো স্থবির হয়ে গেছে। ফলে সকাল বেলায় অফিসগামী মানুষ বিপদে পড়েছেন এবং অনেকেই যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page