মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

শাকিব খানের প্রতিষ্ঠানে যুক্ত হলেন তাহসান

রিমার্ক-হারল্যানের শুভেচ্ছাদূত হলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান যোগ দিলেন শাকিব খানের কোম্পানি রিমার্ক-হারল্যান-এ প্রখ্যাত সংগীত তারকা ও অভিনেতা তাহসান যোগ দিলেন মেগাস্টার শাকিব খানের কোম্পানি রিমার্ক-হারল্যান-এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানকে বরণ করলেন মেগাস্টার শাকিব খান।

মেগাস্টার শাকিব খানের অথেনটিক কালার কসমেটিকস, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার ও হোম কেয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের সাথে চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। সোমবার (২৫ নভেম্বর, ২০২৪) গুলশানের দ্য ওয়েস্টিন হোটেলের গ্র্যান্ড বলরুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই চুক্তি সাক্ষরিত হয়।

নিজ প্রতিষ্ঠানের পক্ষে তাহসানের সাথে চুক্তি সই করেন রিমার্ক-হারল্যানের ডিরেক্টর, মেগাস্টার শাকিব খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হারল্যান জোনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরসহ রিমার্ক-হারল্যানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। রিমার্ক-হারল্যানের ডিরেক্টর, মেগাস্টার শাকিব খান অনুষ্ঠানে জানান “তাহসানের মত মাল্টি ট্যালেন্টেড একজন শিল্পীকে আমাদের সাথে পেয়ে আমরা আনন্দিত।

তরুণ প্রজন্মের কাছে তাহসানের যে ক্রেজ তা সত্যিই বিস্ময়কর। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি আন্তর্জাতিক মানের অথেনটিক হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার ও কালার কসমেটিকস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে রিমার্ক-হারল্যান ভোক্তাদের কাছে সর্বোচ্চ মান ও সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই উদ্দেশ্য পূরণে তাহসানের মত একজন গুণী এবং জনপ্রিয় সেলেব্রিটির সাথে সংযুক্তি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তাহসান বলেন, “অথেনটিক কসমেটিকসের জন্য রিমার্ক-হারল্যানের সুনাম শুনেছিলাম বহু আগেই, আজ অফিসিয়ালি যুক্ত হলাম দেশের মানুষকে নকল ও ভেজাল পণ্যের করাল গ্রাস থেকে মুক্তি দিতে রিমার্ক-হারল্যানের এই প্রচেষ্টার সাথে। আমি খুবই উচ্ছ্বসিত রিমার্ক-হারল্যানের সাথে যোগ দিয়ে। খুব শীঘ্রই রিমার্ক-হারল্যানের বিভিন্ন ব্র্যান্ডের প্রচার প্রচারণায় আমাকে দেখতে পাবেন ভক্তরা।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page