রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

নোয়াখালী জিলা স্কুলে পরীক্ষার প্রশ্নপত্রে বিতর্ক, প্রশ্ন প্রণয়নে শিক্ষক ক্ষমাপ্রার্থী

ডেস্ক রিপোর্ট
নোয়াখালী জিলা স্কুলের পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্রে বিতর্কিত তথ্য উল্লেখ করার ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) পঞ্চম শ্রেণির ইংরেজি বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করা হয়। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

পরীক্ষা শেষে অর্ধশতাধিক শিক্ষার্থী প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে এ বিষয়ে প্রতিবাদ জানায়। তারা প্রধান শিক্ষকের কক্ষের সামনে জড়ো হয়ে হট্টগোল শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ডাকা হয়।

জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম কিবরিয়া জানান, বিষয়টি জানার পর প্রশ্ন প্রণয়কারী ইংরেজি বিভাগের শিক্ষক আমির হোসেন গাজীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি স্বীকার করেন যে এটি ভুলক্রমে হয়েছে এবং তিনি ক্ষমা চান।
প্রধান শিক্ষক আরও জানান, “শিক্ষকের বিরুদ্ধে শোকজের প্রক্রিয়া চলছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নেব।”

স্কুল প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এ ঘটনার পর শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page