মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

কটিয়াদীতে ৮০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কটিয়াদী:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল (১২ ডিসেম্বর) সন্ধ্যায় চান্দপুর শেখেরপাড়া এলাকায় মিয়া চাঁন শাহ মাজারের পাশে মাদক কেনাবেচার সময় তাদের আটক করা হয়। ভাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. ফখরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. জাহাঙ্গীর আলম (৪৯), মো. ফুল মিয়া (৫০), মো. শফিক (৩২) এবং মো. আজিজুর রহমান (৫২)। তারা সকলেই চান্দপুর শেখেরপাড়া এলাকার বাসিন্দা।

অভিযানে আসামিদের কাছ থেকে ৮০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট (ওজন ৮ গ্রাম), মাদক বিক্রির নগদ ৬,৮৫০ টাকা এবং আনুমানিক ২৪,০০০ টাকার ইয়াবা উদ্ধার করা হয়।

ভাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।” তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এ কাজে তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেছেন।

আটককৃত আসামিদের কটিয়াদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page