রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

ভৈরবে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে সাংবাদিক আবদুর রউফের পিতার মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:
ভৈরবে সাংবাদিক ও সাংগঠনিক ব্যক্তিত্ব এবং ভৈরব প্রেস ক্লাবের সদ্য সাবেক দপ্তর সম্পাদক আবদুর রউফের শ্রদ্ধেয় পিতা প্রয়াত আবদুল আজিজের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আজ (১২ ডিসেম্বর) সাংবাদিক আবদুর রউফের নিজস্ব বাসভবনে মরহুমের পরিবারের পক্ষ থেকে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন মসজিদের আলেমগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মরহুম আবদুল আজিজসহ পরিবারের প্রয়াত অন্যান্য সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। মোনাজাত শেষে উপস্থিত অতিথিদের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

মরহুম আবদুল আজিজ আলীম সরকার বাড়ির একজন কৃতি সন্তান হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তার স্মরণে এ ধরনের আয়োজন তার প্রতি পরিবারের ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page