শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

শহিদ বুদ্ধিজীবী দিবসে কটিয়াদীতে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে আজ, ১৪ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম। সকাল ১১টায় শুরু হওয়া এ সভায় বিভিন্ন পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. উসমান গণি, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইসরাফিল মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাহাবুবুর রহমান মাসুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল খায়ের, কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো এবং কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আবদুল কাদির।

বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করেন এবং দেশের স্বাধীনতা ও উন্নয়নে তাদের অবদান তুলে ধরেন। তাঁরা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ এবং দেশের উন্নয়নে আত্মনিয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক। সভায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page