মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

কারওয়ান বাজারের শীর্ষ চাঁদাবাজ রাসেল গ্রেফতার

রাজধানীর কারওয়ান বাজার এলাকার তালিকাভুক্ত শীর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী রাসেল জমাদ্দার ওরফে রাসেল আহম্মেদকে (৩৫) গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।

শুক্রবার কারওয়ান বাজারের স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেফতার রাসেল জমাদ্দার ওরফে রাসেল আহম্মেদ রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী। সে তেজগাঁও ও আশপাশের এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করতো।

চাঁদাবাজ রাসেল জমাদ্দারের বিরুদ্ধে তেজগাঁও থানায় চাঁদাবাজিসহ বিস্ফোরকদ্রব্য আইনে চারটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page