রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

টাঙ্গাইলে প্রশিক্ষণরত ১৪ কন‌স্টেবল‌কে অব্যাহ‌তি

শৃঙ্খলা ভ‌ঙ্গের অভিযোগে টাঙ্গাইলে ম‌হেড়া পু‌লিশ ট্রেনিং সেন্টা‌রে প্রশিক্ষণরত ১৪জন কন‌স্টেবল‌কে অব‌্যাহ‌তি দেওয়া হ‌য়েছে।

বৃহস্প‌তিবার (২ জানুয়া‌রি) টাঙ্গ‌াইলে পু‌লিশ ট্রেনিং সেন্টা‌রের অতি‌রিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমানের স্বাক্ষ‌রিত আদে‌শে ঐ ১৪ জন কন‌স্টেবল‌কে অব‌্যাহ‌তি দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, ‘শৃঙ্খলা ভঙ্গজনিত কারণে অদ্য ২ জানুয়ারি প্রশিক্ষণ থেকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হলো।’

এদি‌কে অব‌্যাহ‌তি পাওয়া প্রশিক্ষণরত কন‌স্টেবলরা রা‌তেই ট্রেনিং সেন্টার ত‌্যাগ ক‌রে যার যার বা‌ড়ি‌তে রওনা হ‌য়েছে ব‌লে জানা গে‌ছে।

অব্যাহতি পাওয়া প্রশিক্ষণরত কনস্টেবল হলেন- নাটোরের মিনাজুল মোন্না ওরফে মামুন, আব্দুল মান্নান, নওগাঁর জিহাদ হাসান, খুলনার শেখ নাঈম রহমান, যশোরের পাভেল ও ফারদিন, নোয়াখালীর সায়েম ও শহিদুল, গোপালগঞ্জের ইমান, ফরিদপুরের রমজান মিয়া, রাজশাহীর পারভেজ, শরীয়তপুরের রিফাত ও ছাইদুল ওরফে ছাইদুর এবং মুন্সীগঞ্জের তাওহীদ আলম।

ম‌হেড়া পু‌লিশ ট্রেনিং সেন্টার সূ‌ত্রে জানা গে‌ছে, গত ২৪ জুন থে‌কে ৫৪তম ব‌্যা‌চের টাঙ্গাইলের ম‌হেড়া‌ পু‌লিশ ট্রেনিং সেন্টা‌রে ৭৯৩ জ‌নের ৬ মাস মেয়া‌দি মৌ‌লিক প্রশিক্ষণ শুরু হয়। এদের ম‌ধ্যে ৬ জন অসুস্থ‌ হওয়ায় তা‌দের বা‌দ দেওয়া হয়। পরব‌র্তিতে ৭৮৭ জন কন‌স্টেবল প্রশিক্ষণ নি‌চ্ছে‌লেন। ১৯ ডি‌সেম্বর প্রশিক্ষণরত ট্রেইনি রিক্রুট কনস্টেবলের (টিআরসি) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠা‌ন হওয়ার কথা থাক‌লেও সে‌টির তা‌রিখ বা‌তিল ক‌রে ১২ জানুয়া‌রি করা হয়।

অ্যাডিশনাল ডিআইজি মাহফুজা আক্তারের স্বাক্ষ‌রিত বাতিল হওয়া কুচকাওয়াজের চি‌ঠি‌তে বলা হয়, ‘বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগপ্রাপ্তদের ৬ (ছয়) মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গত ২৪-০৬-২০২৪ তারিখ থেকে ৭টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী; পুলিশ ট্রেনিং সেন্টার, (টাঙ্গাইল, নোয়াখালী, খুলনা, রংপুর); পিএসটিএস, বেতবুনিয়া, রাঙামাটি ও এএসটিসি, খাগড়াছড়িতে চলমান রয়েছে। চলমান প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ গত ১৯ ডিসেম্বর ২০২৪ নির্ধারিত ছিল। সূত্রোক্ত স্মারক মূলে অনিবার্য কারণবশত: সমাপনী কুচকাওয়াজ সাময়িকভাবে স্থগিত করা হয়। উক্ত সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ আগামী ১২ জানুয়া‌রি পুন: নির্ধারণ করা হয়েছে।’

অব‌্যাহ‌তি পাওয়া কন‌স্টেবলরা জানান, ১৯১‌দিন প্রশিক্ষণ হ‌য়ে‌ছে। ৭৮৭জন কন‌স্টেবলের প্রশিক্ষণ হ‌য়েছে। পা‌সিং প‌্যা‌রেড হওয়ার কথা থাক‌লে সে‌টির তা‌রিখও প‌রিবর্তন করা হ‌য়েছে। আজ‌কে হঠাৎ ক‌রে অব‌্যাহ‌তির চি‌ঠি দেওয়া হয়। শৃঙ্খলা ভ‌ঙ্গের কোনো কাজ না ক‌রেও আমা‌দের চা‌ক‌রি থে‌কে অব‌্যাহ‌তি দেওয়া হল। আওয়ামী লীগ সরকা‌রের সময় নি‌য়োগ হওয়ায় অব‌্যাহ‌তি দেওয়া হ‌য়েছে।

ম‌হেড়া পু‌লিশ ট্রেনিং সেন্টারের পু‌লিশ সুপার সা‌হেদ মিয়া জানান, এই বিষ‌য়ে পু‌লিশ হেড‌কোয়াটার ছাড়া আমরা কোনো বক্তব‌্য‌ দি‌তে পার‌বো না।

এই বিষ‌য়ে টাঙ্গ‌াইলের ম‌হেড়া পু‌লিশ ট্রেনিং সেন্টা‌রের অ‌তি‌রিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমানের সা‌থে মোবাইলে বারবার যোগা‌যোগ করা হ‌লে তি‌নি রি‌সিভ ক‌রেন‌নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page