রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

শীতার্তদের পাশে কণ্ঠশিল্পী আসিফ আকবর ফাউন্ডেশন: পাঁচবিবিতে শীতবস্ত্র বিতরণ

জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে কণ্ঠশিল্পী আসিফ আকবর ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গত রবিবার (৫ জানুয়ারি) বিকেল ৪টায় পৌর পার্কে প্রায় ৭০০ শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এ উদ্যোগটি বাস্তবায়িত হয় ভাস্কর্য ও সংগীতশিল্পী এম আই মিঠুর সহযোগিতায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। এছাড়াও উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাবেক সভাপতি জহুরুল আলম তালুকদার রুকু, পাঁচবিবি লালবিহার পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রদীপ কুমার, সাবেক থানা ছাত্রদলের সভাপতি জনাবুর রহমান জনি ও আবু তাহেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্যোক্তা এম আই মিঠু বলেন, “পৌর এলাকার অসহায় শীতার্তদের কথা বিবেচনা করে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আগামীতে কণ্ঠশিল্পী আসিফ আকবর ফাউন্ডেশন এভাবেই অসহায় মানুষের পাশে থাকবে।”

এ উদ্যোগে শীতার্ত মানুষের মুখে হাসি ফুটেছে, যা এ ধরনের জনহিতকর কার্যক্রমের সফলতার প্রমাণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page