বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

কিশোরগঞ্জে চালের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান

চালের বাজার নিয়ন্ত্রণে অনুমোদনের অতিরিক্ত চাল মজুত, অতিরিক্ত মূল্যে বিক্রিসহ মূল্য কারসাজি রোধে কিশোরগঞ্জে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (০৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে জেলা শহরের বড় বাজারে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রওশন কবির ও সহকারী কমিশনার (ভূমি) মোছা. আজিজা বেগম পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আবু সালেহ মো. হাসান সারওয়ার ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

অভিযানে মূল্যতালিকা হালনাগাদ না করা এবং চালের ক্রয় রসিদ দেখাতে না পারায় মোট ৬টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২০১৮ সালের কৃষি বিপণন আইনে ১১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে চাল ব্যবসায়ীদের চালের কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্যে বিক্রিসহ কারসাজির বিষয়ে সতর্ক করা হয়।

জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রওশন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, চালের বাজারসহ দ্রব্যমূল্য স্থিতিশীল ও সহনীয় রাখতে জেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আজ জেলা শহরের বড় বাজারের চালের বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page