রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

যুক্তরাজ্য যেতে পারলেন না নিপুণ, সিলেট বিমানবন্দরে আটক

অভিনেত্রী নিপুণ আক্তারকে হেফাজতে নিয়েছে পুলিশ। আজ শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয়। তবে প্রাথমিকভাবে নিপুণকে হেফাজতে নেওয়া প্রসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারও বক্তব্য পাওয়া যায়নি।

জানা গেছে, তিনি লন্ডন যাচ্ছিলেন। তবে কাগজপত্রে জটিলতা থাকায় তাঁকে হেফাজতে নিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই লাপাত্তা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এরপর থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় নিপুণকেও আর মিডিয়ার সামনে আসতে দেখা যায়নি। অনেকেই বলছিলেন, গ্রেপ্তার আতঙ্কে নিপুণ দেশে ছেড়েছেন। তবে সিলেট বিমানবন্দর থেকে তাঁকে হেফাজতে নেওয়ার পর নিশ্চিত হওয়া গেল নিপুণ দেশেই ছিলেন।

২০২২ সালের ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে আলোচিত হন নিপুণ। ওই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের কাছে ১৩ ভোটে পরাজিত হন তিনি। নানা আইনি প্রক্রিয়ার পর আদালত থেকে রায় নিয়ে শিল্পী সমিতির চেয়ারে বসেন নিপুণ। এই নির্বাচনে নিপুণকে জয়ী করতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম প্রভাব খাটান বলে অভিযোগ রয়েছে। ২০১২ সালে বনানীর অভিজাত এলাকায় গড়ে তোলা নিপুণের বিউটি পার্লার উদ্বোধন করেন শেখ সেলিম।

এরপর চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ সালের নির্বাচন হয় গত বছরের ১৯ এপ্রিল। এ নির্বাচনেও হেরে যান নিপুণ। সভাপতি পদে জয়ী হন মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ডিপজল। এ রায় নিয়ে আদালতে যান নিপুণ। তবে শেষ পর্যন্ত তিনি আর দায়িত্ব পাননি সমিতির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page