বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদ্যুৎ বিচ্ছিন্নতায় সুযোগ, পুলিশের হাত ফসকে যুবলীগ নেতার পলায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক কটিয়াদীতে শ্রেষ্ঠ ৪০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান, মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের ৭ জন কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও আইডিকার্ড বিতরণ পাকুন্দিয়ায় ঘুষে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার চেষ্টা, বরখাস্ত দুই কর্মচারী, মামলা চারজনের বিরুদ্ধে কটিয়াদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার সাবেক ভাইস চেয়ারম্যান ও ‘কালবেলা’ পত্রিকার প্রতিনিধি বদরুল আলম গ্রেপ্তার: সমাজসেবক ও সাংবাদিককে সন্দেহভাজন হিসেবে ধরায় জনমনে প্রশ্ন কিশোরগঞ্জে মুখে কা‌লো কাপড় বেঁধে আ. লীগের ঝটিকা মিছিল পলিটেকনিক শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

‘পরিবারের সংস্পর্শে ভালো আছেন খালেদা জিয়া’

ছেলে, নাতনি ও পরিবারের সংস্পর্শে খালেদা জিয়া ভালো আছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। শনিবার (১১ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি একথা জানান।

তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসা গতকাল থেকে শুরু হয়েছে। এর আগের ২ দিন তার পরীক্ষা নিরীক্ষা চলেছে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ড. জায়িদ ব্রিফ করবেন বলে জানান তিনি।

খালেদা জিয়া মানসিক প্রশান্তিতে আছেন উল্লেখ করে তিনি জানান, তারেক রহমান, জোবাইদা রহমান এবং খালেদা জিয়ার নাতনিরা সার্বক্ষণিকভাবে তার সাথে থাকছেন। ডাক্তাররা সার্বক্ষণিকভাবে তাকে পর্যবেক্ষণ করছেন। অসুস্থতার পুরো বিষয়টি ডাক্তাররা আরও ভালো বলতে পারবেন। তবে তিনি ভালো আছেন বলে জানান তিনি।

এ সময় খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়াও চান বিএনপির এই নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page